1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি | মো. আবদুল আলী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, “শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠার অন্যতম বাধা হচ্ছে অসচেতনতা। তাই শ্রমিকদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই তারা অধিকার আদায়ের সংগ্রামে আরও সোচ্চার হবে।”

তিনি আরও বলেন, “অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিকদের পেশাগত দায়িত্ব, নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়িত্বপালনে যত্নবান হতে হবে। শ্রমিকজনতার মাঝে ইসলামি মূল্যবোধের প্রসার ঘটাতে হবে। তাহলেই একটি ইনসাফসমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে শ্রমিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারবে।”

৮ সেপ্টেম্বর, সোমবার নগরীর জামালখানস্থ ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন এস এম লুৎফর রহমান। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।

সভায় ফেডারেশনের মহানগর সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট