1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

বাইশারীতে শ্রমিক সংগঠন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৯১ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্বেচ্ছাসেবী সংগঠন করলিয়ামুরা বটতলী বাজার শ্রমিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ই মার্চ) বিকেল ৪ টায় বাইশারী ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা বটতলী বাজার চত্বরে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বাবু অংমিও থোয়াই রাজু’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল আহমেদ, উত্তর করলিয়ামুরা আসদ আলী কারবারি পাড়ার (ছদ্দার) সমাজপতি মোঃ ছৈয়দ আলম (কারবারি), হাজী সৈয়দ হোসাইন, সংগঠনের সভাপতি মোঃ শাহেদ নূর তুফান (বয়ানী), সংগঠনের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোছাইন, জয়নাল আবেদীন, গ্রাম পুলিশ কামাল উদ্দিন, মোহাম্মদ ইসমাইল ও সংগঠনের সকল সদস্য সহ ৩ শতাধিক রোজাদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথীরা বলেন, এই আয়োজন সকলের জন্য ভাতৃত্ববোধ সৃষ্টি করবে। এরকম  স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইউনিয়নের উন্নয়নমূলক ও সেবামূলক কাজ গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট