1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বাঘাইছড়িতে অসুস্থ নুরুল ইসলামের পাশে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম

  • সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৩৯ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা “পা ভেঙে গুরুতর অসুস্থ” মোঃ নুরুল ইসলামের পাশে দাঁড়িয়েছে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম।

সোমবার (৩০ জুন) রাত ৮ঘটিকায় পা ভেঙে গুরুতর অসুস্থ মোঃ নুরুল ইসলামের নিজ বাড়িতে গিয়ে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম উদ্যোগে নগদ আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সদস্য ও সহযোদ্ধা মোঃ সাইজ উদ্দিন সাজু, অত্র সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা, মোঃ আসিফ ইসলাম, মোঃ নুর আলম, মোঃ আব্দুল হালিম ও মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় অত্র সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা বলেন, “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম” এর ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকার জনগন হতে সাহায্য কৃত এই সহায়তা প্রদান করা হলো। তিনি আরো বলেন, “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম” সব-সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট