1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে মসজিদভিত্তিক বিনামূল্যে বই বিতরণ 

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬০৯ পঠিত

 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের হলরুমে এ বই বিতরণের আয়োজন করা হয়।

নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাহাড়ি অঞ্চলের শিশুদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মৌলিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের বই উৎসব শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি  আগ্রহ প্রকাশ পাবে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট