1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

  • সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ পঠিত

 

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাঘাইছড়ি উপজেলার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপস অফিসার) এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস)।

‎বিজিবি জানায়, ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটক করার উদ্দেশ্যে টহল দল আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারী ঘটনাস্থলে আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। তবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে আত্মগোপন করতে সক্ষম হয়।

‎পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় নিম্নোক্ত সামগ্রী উদ্ধার করা হয়ঃ
‎১টি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর, মডেল CZ83)
‎৭.৬২ মি.মি. গুলি ১টি ও খালি খোসা ৯টি
‎পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও কভার
‎১টি দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা
‎বড় ও ছোট মিলিয়ে ৫টি চাইনিজ চাপাতি
‎২টি দেশীয় লোহার হাসুয়া দা
‎১টি লোহার হাতুড়ি
‎১টি বাটুল গুলতি
‎২৬টি কাঁচের ও ৫টি স্টিলের মারবেল
‎১টি পুরাতন স্কুল ব্যাগ

‎মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, চোরাচালান দমন কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট