1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোধন বসন্ত উৎসব ১৪৩২ উৎযাপন। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাঘাইছড়িতে মারিশ্যা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূনর্গঠনন

  • সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৯ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ঘটিকায় মুসলিম ব্লক মুন্সি পাড়া সোহেল সওদাগর দোকান সংলগ্ন ময়দানে মারিশ্যা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন ও মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চলনায় বক্তব্য রাখেন মারিশ্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আক্কাস আলী ও উপজেলা কৃষি দলের সভাপতি মোঃ আমান উল্লাহ।

‎এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎আলোচনা সভার শেষে ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট