1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

  • সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে শিক্ষা, সহায়তা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

‎রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) উপজেলার হালিমপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫ বান ঢেউটিন প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভলিবল ও নেট বিতরণ করা হয়।

‎এছাড়াও উপজেলার দুইটি অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। পাহাড়ি সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে উজোনী যুব শিল্পীগোষ্ঠীর নৃত্য পোশাক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে একজন অসুস্থ ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

‎এসময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিওগণ।

‎​বিতরণ শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, “সীমান্তে নিরাপত্তা, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “পাশাপাশি বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।” বিজিবির এমন জনমুখী উদ্যোগে সীমান্তবর্তী এলাকার মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

‎স্থানীয় উপকারভোগীরা ২৭ বিজিবি মারিশ্যা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট