1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল বাঘাইছড়ির চৌমুহনী–হাজীপাড়া সড়কে বিদ্যুতের খুঁটি নেই, চরম ঝুঁকিতে ব্যবসায়ীরা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর ইফতার বিতরণ ও দোয়া মাহফিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা রমিজ আহমদ চৌধুরীর ইন্তেকাল হিন্দু ভোটে নতুন বার্তা: ‘যোগ্য নেতৃত্বের পক্ষেই রায়’—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ক্লাব ডিরেক্টর হলেন মোহাম্মদ আলি আকবর মিন্টু আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা ঈদকে সামনে রেখে চট্টগ্রামে যত্রতত্র ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম-অভিযানে লাখ টাকা জরিমানা রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

বাঘাইছড়ির চৌমুহনী–হাজীপাড়া সড়কে বিদ্যুতের খুঁটি নেই, চরম ঝুঁকিতে ব্যবসায়ীরা

  • সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ পঠিত

 

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চৌমুহনী শাপলা চত্বর থেকে হাজীপাড়া মোড় পর্যন্ত সড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি না থাকায় চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার ব্যবসায়ীরা। প্রায় এক থেকে দেড়শ দোকান বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হচ্ছেন ১৫০০ থেকে ২০০০ ফিট দূর থেকে টানা বৈদ্যুতিক তার ব্যবহার করে, যা দোকানের চাল ও টিনের উপর দিয়ে ঝুলে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে তারা বাধ্য হয়ে এভাবে অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ সংযোগ ব্যবহার করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠেতে পারে।
একজন দোকান মলিক বেলাল হোসেন বলেন,
“বিদ্যুতের খুঁটি না থাকায় বহু দূর থেকে তার চালের উপর দিয়ে টেনে আনতে হচ্ছে। একটু বৃষ্টি বা বাতাস হলেই মনে হয় বড় কিছু ঘটে যেতে পারে ।তার গুলো ঝুলে থাকার কারণে মাল ভর্তি ট্রাক যাওয়ার সময় তারে আটকে যায়, বিদ্যুৎ বন্ধ করে পার হতে হয়।
আরেক ব্যবসায়ী জসিমউদদীন বলেন।
“এখানে প্রতিদিন শত শত মানুষ কেনাকাটা করতে আসে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? আমরা বহুবার বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
ব্যবসায়ীরা আরও জানান, এই সড়কটি বাঘাইছড়ি উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে মুদি দোকান, কাপড়ের দোকান, খাবারের হোটেলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যুতের খুঁটি না থাকায় শুধু নিরাপত্তা ঝুঁকিই নয়, ব্যবসায়িক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত এই এলাকায় পর্যাপ্ত সংখ্যক বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং ব্যবসায়ীরা স্বস্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এ বিষয়ে তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“অতি দ্রুত যেন এই এলাকায় বিদ্যুতের খুঁটি অনুমোদন ও স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়। কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।”
এলাকাবাসী ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, জনস্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট