1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

ঈদকে সামনে রেখে চট্টগ্রামে যত্রতত্র ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম-অভিযানে লাখ টাকা জরিমানা

  • সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বাকলিয়ায় মোবাইল কোর্টের কঠোর বার্তা

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং,রোজ বুধবার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে বাকলিয়া এলাকায় আমান ফুড প্রোডাক্টস এণ্ড রফিক ফুড প্রোডাক্টস নামের সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়,প্রতিষ্ঠান দুটিতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন করা হচ্ছে।খাদ্যপণ্যের মোড়কে নির্ধারিত নিয়ম না মেনে অসম্পূর্ণ ও অসত্য তথ্য সংবলিত লেবেল ব্যবহারসহ নানা অনিয়ম পাওয়া যায়।

এ কারণে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ও ৪১ ধারায় প্রতিষ্ঠান মালিকপক্ষকে দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন এর স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানার একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সচেতন মহল বলছেন,চট্টগ্রামে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হলেও অসাধু ভেজাল কারবারীরা বিশেষ করে বাকলিয়া খাতুনগঞ্জ এলাকায় রমজান ও ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে।তাদের দৌরাত্ম্য রোধে শুধু জরিমানা নয়,কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন অনেকেই। তাদের মতে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কারাদণ্ড নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট