1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল

  • সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ পঠিত

 

আলমগীর আলম।

বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বালাঘাটা পশ্চিমে অবস্থিত ওসমানবিন আফনান এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, গ্রীণসিটি ও সাঙ্গু ক্লাবের যৌথ উদ্যোগ।
এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ইঞ্জিনিয়ার রুই প্রু অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিডিজি–৩ এপে. কামাল পাশা, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এনইএস এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব চিটাগং-এর অতীত সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, আইপিপি এপে. নিনি প্রু, এপে. মোহাম্মদ আলী, অংমে, ইকবাল, তারেক, মংসা প্রু, নেউইন মং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর আইপিপি এপে. বীরুলাল তৎচঞ্চা, এপে. উখিং মে হিলি, শহীদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এপেক্স বাংলাদেশ সবসময় মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
উদ্বোধকের বক্তব্যে নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে এপেক্স ক্লাব নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং পরে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট