1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান।

  • সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

০৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): আজ আনুমানিক ভোর ৫ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় ‘কেএনএফ’ এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান এলাকায় তল্লাশি চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরিস্থিতি বিবেচনায় কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে, সেনা টহল দল ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত দুইজন সশস্ত্র কেএনএফ সদস্যের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুইজনের মধ্যে একজনের নাম পুটিং/ডলি যিনি কেএনএফ-এর নেতৃত্ব পর্যায়ের মেজর পদবির সশস্ত্র সদস্য ছিলেন। নিহত আরেকজন কেএনএফ এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (SMG), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

বিগত বছরগুলোতে কেএনএফ-এর সশস্ত্র কর্মকাণ্ডের জন্যে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়; যার প্রেক্ষিতে ইতোমধ্যে ১২৬টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পূনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট