1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ পুলিশের ১০ এসপিকে বদলি বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত- ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান সদর

অদ্য ১৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ অফিস কনফারেন্স রুম বান্দরবান অক্টোবর/২০২৫ মাসের বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা । সভায় পুলিশ সুপার মহোদয় বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন বান্দরবান পার্বত্য জেলার ০৭ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলায় দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় ভালো কাজের জন্য তদন্তকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট