1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময় ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু “জিহাদ বা যুদ্ধ” মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় এক অনন্য অবদানকারীর নাম পটিয়ার মীর আবুল হোসেন মাষ্টার -আলমগীর আলম। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ পঠিত

মোঃ কায়সার (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঢোল বাদন, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, শিক্ষানুরাগী শর্মি বসু, শিক্ষানুরাগী সাগর নাথ, শম্ভু দত্ত, ননীগোপাল দাস।

এ আয়োজনে সংগীত পরিবেশন করেন-বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বিধান দাস, কালিপদ দাস, অর্পিতা ঘোষ, আকাশ দাস, মোহিনী দাস, নন্দিনী দাস। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন- অনিক দাস, পার্কিশনে সহযোগীতা করেন- নীরব জলদাস।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য বিমল জলদাস, দিলীপ দাস, প্রীতি দাস, পুনম দাস প্রমূখ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন- বিনয়বাঁশী একজন গুণি ব্যক্তি, এ গুণির গুণকীর্তন ছড়িয়ে ও সংরক্ষণ করার মানসে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করতে হবে। এসময় বক্তারা এ জন্য সকলের আন্তরিকতা প্রাধান্য দেয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পূর্বাহৃে একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পু্ষ্পমাল্য অর্পণ করেন এবং সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট