1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেতাগী আনজুমানে রহমানিয়ার আর্ন্তজাতিক মানের শিক্ষক প্রশিক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ পঠিত

 

বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে প্রথমবারের মত আর্ন্তজাতিক মানের “শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও ৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা কর্মশালা” ৩ জানুয়ারি,২০২৬ শনিবার সকাল ৯টা হকে বিকাল ৫টা পর্যন্ত রাঙ্গুনিয়া বেতাগী দরবার – এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন, বেতাগী আনজুমানে রহমানিয়া ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি পীরেত্বরিকত হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (মাঃজিঃআলী) । প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ রসায়ন সমিতির ট্রেজারার ও চট্টগ্রাম সরকারী কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন ,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম’র প্রথিতযশা শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা গবেষক ও কমিউনিকেশন স্পেশালিস্ট ইউনিসেফের সাবেক কর্মকর্তা সাঈদ মিল্কী, আনজুমান এডুকেশন বোর্ডের জয়েন্ট সেক্রেটারী ও চুয়েট স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক গোফরানুল হক, সাংবাদিক ও লেখক নেছার আহমেদ খান । প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ছিলেন চট্টগ্রামের স্বনামধণ্য স্বেচ্ছাসেবক ও লিডার ট্রেইনার বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এবং প্রশিক্ষক সহযোগী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদীন ও সাংবাদিক আরাফাত হোসাইন । প্রশিক্ষনে ধন্যবাদ বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদী । প্রশিক্ষনে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা ও বেতাগী রহমানিয়া ইনস্টিটিউট এর ৪০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহন করেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট