1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতা ঘরে চুরি

  • সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯৭ পঠিত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী :

বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা জিএস হাসানের ঘরে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

চোরের দল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা থাকা প্রায় নগদ ১ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেনের ছেলে মো. অমিত।

অমিত বলেন, ঘরে মা আর আমি থাকি। বুধবার হাসপাতালে ভর্তি থাকা মামাতো ভাইকে দেখতে শহরে গিয়েছিলাম। ঘরে কেউ ছিলেন না। রাত ৮টার দিকে বাড়িতে এসে এ ঘটনা জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাকে গত ৭ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই ধরণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট