1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ

  • সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারী)  বিকেলে আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা—৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এম জসীম উদ্দীন।

এস কে এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স ম এনামুল হক, প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন তালুকদার, উদ্বোধক ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম, মো. আহমদ কবির সওদাগর, মো. আবু সৈয়দ, দেলোয়ার হোসেন আনিস, কাজী মো. হাসনাত, এস এম মোস্তফা, আরিফুল ইসলাম,মোবারক হোসেন,সায়েম,লিমন শরীফ,শাহেদ,গিয়াস উদ্দিন,রোকন উদ্দিন,মাস্টার আবদুর রাজ্জাক সহ অনেকে।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজে একজন আরেকজনের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।

পরে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট