1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ

বোয়ালখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ

  • সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪২৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে এক ইমামের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার তুলাতল শিশু পার্কের সামনে ইমাম মো. তায়েফ হোসেন (২২) হামলার শিকার হন। তিনি বর্তমানে আমির মোহাম্মদ সুবেধার বাড়ী জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন।

মাওলানা তায়েফ হোসেন জানান, স্থানীয় শওকত হোসেন (৩৮), আনোয়ার হোসেন (৪২), তার ছেলে আলিফ (১৯) ও আলী হোসেন (৪৫) কোনো কারণ ছাড়াই তার ওপর চড়াও হয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল-ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে আঘাত করে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালালে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন বিবাদীরা বাদীকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখায়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট