1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বান্দরবানের কৃষি উন্নয়নে এখনই সমন্বিত উদ্যোগ দরকার -সৈয়দ মিয়া হাসান জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’র বার্ষিক সভা অনুষ্ঠিত বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর নির্বাচনী ইশতেহারে মাও. সোলাইমান ফারুকী মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠানে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- ওসি লুৎফুর রহমান

  • সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের প্রতিকুল সংঘের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রতিকুল সংঘের সভাপতি সান্টু বিশ্বাসের সভাপতিত্বে বুধবার (২২ অক্টোবর) রাত ১০ টায় কালীমন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মন্নান। প্রধান অতিথির বক্তব্যে (ওসি) লুৎফুর রহমান বলেন, প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে এটাই সৃষ্টিকর্তার বিধান। তাই সনাতন ধর্মের লোকজন নির্দ্বিধায় ধর্মীয় উৎসব পালন করবে। বোয়ালখালী পুলিশ প্রশাসন সহযোগিতা করে যাচ্ছে । এছাড়া বোয়ালখালীতে মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনগণের সহযোগিতায় পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। বোয়ালখালীর জনসাধারণের জন্য থানার ওসির দরজা সব সময় খোলা রয়েছে।

বাবু সুরজিৎ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধোরলা মুক্তি সংঘের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণয় দাস শিমুল, প্রতিকুল সংঘের সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ জাফর, মাদল সেন, মুক্তি সংঘের সাবেক সভাপতি অজয় চৌধুরী, সৌরভ ভট্টাচার্য্য, সুজন দাশ, বাবলা বিশ্বাস, ইমন সেন বাবু, উপদেষ্টা নিতাই ঘোষ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট