1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক

  • সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২৭ পঠিত

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে  বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সমর্থনে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে ও হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার সার্বিক সহযোগিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ভাই খলিফা পাড়ার জানাযার মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক ইসমাইল সওদাগর, মো. হাসেম, মো. জাহেদ, মো. হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আবছার উদ্দিন, মো. আবদুল আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

এ সময় বক্তরা বলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট