1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময় ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু “জিহাদ বা যুদ্ধ” মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় এক অনন্য অবদানকারীর নাম পটিয়ার মীর আবুল হোসেন মাষ্টার -আলমগীর আলম। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পোপাদিয়া বাদামতল স্পোর্টিং ক্লাবের আয়োজনে রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় পোপাদিয়া ইউনিয়নের বাদামতল সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল ছালাম ছোটনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম সাইফুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বিএনপি নেতা হাজী পেয়ার মোহাম্মদ, লায়ন ইকবাল হোসাইন, আরিফ, জহিরুল ইসলাম চৌধুরী ও জসিম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা সৈয়দ দিদারুল আলম রিটন, মোহাম্মদ আকরাম হোসেন দুলাল ও মোহাম্মদ আবদুল সত্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় রোহাইপাড়া একাদশ ও হাজীপাড়া একাদশ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে হাজীপাড়া একাদশ ২-১ গোলে জয়লাভ করে শিরোপা অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী হাজীপাড়া একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানারআপ রোহাইপাড়া একাদশকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট