1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি বাজেটে উন্নয়ন খাতে ২৩ কোটি

  • সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য ও পৌরসভার কর্মকর্তারা।

বাজেটে রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৫ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯২২ টাকা ৯৭ পয়সা এবং উন্নয়ন তহবিলে আয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। মোট বাজেট দাঁড়িয়েছে ২৮ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯২২ টাকা ৯৭ পয়সা।

ব্যয়ের দিক থেকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৭০৩ টাকা ৩৭ পয়সা এবং উন্নয়ন খাতে ব্যয় ২৩ কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৭ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৭০৩ টাকা ৩৭ পয়সা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ২১৯ টাকা, যা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানানো হয়।

বাজেট ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনস্বার্থে কাজ করার প্রত্যয়ে এ বাজেট তৈরি করা হয়েছে। জনগণের মৌলিক চাহিদাগুলো অগ্রাধিকার দিয়ে ব্যয় কাঠামো নির্ধারণ করা হয়েছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘পৌরসভার কার্যক্রম পরিচালনায় আপনাদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসি, কিন্তু এই এলাকা আপনাদের। তাই দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাবরক্ষক মজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, কাজী আয়েশা ফারজানা, দেবাশীষ বড়ুয়া রাজু, রবিউল হোসাইন, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট