1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

“ভেজালের সমাহার” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৪ পঠিত

“ভেজালের সমাহার”

মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ভেজালের জালে আবদ্ধ সবে কোন নিস্তার নেই
অসাধু ব্যবসায়ীরা করছে ভেজাল- যা ইচ্ছে তাই।

পণ্যে ভেজাল খাদ্যে ভেজাল ভোগছি ভেজালের বিষে
ডাক্তার ভেজাল ঔষধ ভেজাল শান্তি পাব কিসে?

মিথ্যার দখল করতে নকল আছে সুনাম খ্যাতি
মিথ্যার সামনে দেখি কেবল-নিভে সত্যের বাতি।

কেনা কাটায় চোখ ফিরালে মিলবে অসঙ্গতি
বাড়িতে গিয়ে বুঝা যায়- কেনা পণ্যের দুর্গতি।

পরিবহন শ্রমিকের দাপটে যাত্রী হয়ে যায় বন্দী
যানবাহনে নিস্তার পাবে না যতই করবে সন্ধী।

ফলে ভেজাল মাছে ভেজাল মাংসেও ভেজাল আছে
ভেজাল থেকে মুক্তি পেতে যাবেন কারবা কাছে?

নিক্তির মাপের ভেজাল ধরা অতি কঠিন কাজ
রেহাই পাবে না ধনী গরিব হোক বা মহারাজ।

হোটেলে গিয়ে খাবার খেলে বিল যা করবে তাই
প্রতিবাদ করলে জনসম্মুখে-পড়তে হবে লজ্জায়।

ব্যাংক বীমা কোর্ট কাচারীতে ভেজালের ছড়াছড়ি
চোখে দেখবে কানে শুনবে সত্যের আহাজারি।

সারে ভেজাল বিষে ভেজাল ফসলের করুন হাল
সব ভেজালের ভিড়ে পুড়ে কৃষকদের কপাল।

নীতির জাতির হাতে যেদিন উড়বে সত্যের নিশান
সাধারন মানুষের মিটবে যন্ত্রণা দূর হবে পেরেশান

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট