1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না, সেনাসদর।

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে। সম্প্রতি টাংগাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনাসদর।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা করছে। এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এমনটাই চায় সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মনে করে বাহিনীটি।

এ সময়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানানো হয়, সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে। তবে এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি তারা।

অপরদিকে, সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের বিষয়ে বলা হয়, দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাগান্ডা চালালে সরকার ব্যবস্থা নেবে। সেইসাথে জনগণ এর জবাব দেবে বলে মনে করেন তারা। এছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে বলেও জানায় সেনাসদর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট