1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “মোজাদ্দেদীয়া তরীকা” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) সীতাকুণ্ডে অভিযানে স্কেবেটরসহ চালক আটক, জরিমানা সীতাকুন্ডে হাসপাতাল পরির্শনে এসে সিভিল সার্জন’র সর্তকতা নির্দেশনা প্রদান বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত সৈয়দবাদে মারকাযে এশায়াতে আহলে সুন্নাতের উদ্যোগে ইফতার বিতরণ গাউসিয়া কমিটি বোয়ালখালী পৌরসভা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল ফলমন্ডি দ্বীপ রেস্টুরেন্টে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ‘হৃদয়ের ডাক’-এর বর্ণাঢ্য ইফতার মাহফিল বোয়ালখালীর গ্রামীণ সড়কে ভাটি ফুলের অপূর্ব সৌন্দর্য

মহানবীর পোশাক দেখতে ইস্তাম্বুলে মানুষের ঢল

  • সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯৯৩ পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষ ভিড় করেছেন। করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া এই প্রদর্শনী দুই বছর পর শুক্রবার (২২ এপ্রিল) আবারও শুরু হয়েছে।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হযরত উওয়াইস আল-কারনিকে (রা.) পোশাকটি হযরত মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। রাসুল (সা.) এর পোশাক দেখতে ওই মসজিদে হাজারো মানুষ ভিড় করছেন।

তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত দুই বছর ধরে এই পোশাকের প্রদর্শনী বন্ধ ছিল। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর পুনরায় পোশাক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়।

শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

মানুষের এত ভিড় থাকার পরও কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকেই পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন। ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে।

পোশাক দেখতে মসজিদে আসা লায়লা কাহরামান বলেন, রাসুল (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে পাওয়ার খুশিতে গতরাতে আমি ঘুমাতে পারিনি। আমি গত দুই বছর ধরে এটা দেখার অপেক্ষায় ছিলাম।

লাইলা তার ৯ বছর বয়সী ছেলে ওমর ফারুককে নিয়ে মসজিদে এসেছিলেন রাসুল (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে। সে বলে, আমি রাসুলকে (সা.) অনেক ভালোবাসি। আমি এখানে আসতে পেরে খুবই খুশি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট