1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পূর্ব মাইজভাণ্ডার ২নং ওয়ার্ড শাখার কার্যালয়ের উদ্বোধন ও বই বিতরণ

  • সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৯ পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পূর্ব মাইজভাণ্ডার ২নং ওয়ার্ড শাখার আয়োজনে ‘শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন ও মহান ২৬ আশ্বিন উরস্ শরিফ উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান’ ২৩ সেপ্টেম্বর ২০২২ইং শুক্রবার পূর্ব মাইজভাণ্ডার ওয়াইজ কাজী বাড়ি সংলগ্ন শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব মাইজভাণ্ডার ২নং ওয়ার্ড শাখার সভাপতি জনাব মোহাম্মদ আকতার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির সিদ্দিকীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসা -এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জোনায়েদ হাসান, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন পূর্ব মাইজভাণ্ডার ২নং ওয়ার্ড শাখার সদস্য মোহাম্মদ ঈসা মাহাদী, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাদরাসা -এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল মুনির। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন ইপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি জনাব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য এস. এম মোরশেদুল আমিন, জয়নাল আবেদীন জুলু, পূর্ব মাইজভাণ্ডার ২নং ওয়ার্ড শাখার সম্মানিত উপদেষ্টা কাজী নিজামুল ইসলাম, মাইজভাণ্ডারী হক কমিটি ফটিকছড়ির সমন্বয়ক ‘ক’ জোনের আলী নেওয়াজ, ‘খ’ জোনের নুরুল হুদা, ‘ঘ’ জোনের মাস্টার নাসির উদ্দিন ও আলমগীর আলম, পূর্ব মাইজভাণ্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুর্শেদুল কবির, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব কাজী ফরিদ উদ্দিন। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)র,মাজার শরিফের খাদেম মাওলানা হাবিব উল্লাহ সিকদার।

প্রধান অতিথি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্ববান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট