1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মায়ানমার পাচারের পথে ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে কক্সবাজারের বাকখালী নদীর মোহনা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই আটকের ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কক্সবাজারের সদস্যরা মধ্যরাতে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালায়। এসময় শুল্ক–কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে বহন করা ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ঘটনাস্থল থেকেই পাচারে জড়িত ৮ জনকে আটক করা হয়।

জব্দ হওয়া ফিশিং বোট, সিমেন্ট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক।তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট