1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। সীতাকুণ্ডে গৃহবধূর মরদেহ উদ্ধার রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দে প্রকম্পিত নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৪২ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ‍্যংছড়ি) বান্দরবান, প্রতিনিধিঃ

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নস্থ তমব্রু এলাকার ৩৪/৩৫ সীমান্ত পিলারের মিয়ানমারের ভিতরে তারকাটা বেড়ার সামান্য ভিতর থেকে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পযর্ন্ত তিন দফায় প্রায় দুই শতাধিক রাউন্ডের উপরে গোলাগুলির তীব্র আওয়াজ তমব্রু এলাকাতে এসে প্রকম্পিত করেছে।

তমব্রু বাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার জানান, গোলাগুলি তীব্র শব্দ যখন আসছিল তখন ইফতারের সময় ওই সময়ে মিয়ানমার অভ্যন্তর থেকে গোলাগুলির তুমুল  আওয়াজ আসাতে স্থানীয় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দেয়।

উক্ত এলাকার স্থানীয় সংবাদ কর্মী মাহমুদুল হাসান জানান, গোলাগুলির খবর সম্পর্কে তিনিও শুনেছেন, তবে বিস্তারিত জানা নেই এলাকার বাইরে থাকার কারণে।

উল্লেখ্য, তমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমার অংশের সীমান্ত এলাকার বতর্মানে নিয়ন্ত্রণে রয়েছেন বিদ্রোহী আরকান আর্মির যোদ্ধারা।

সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে

জানা যায়, সম্প্রতি আরকান আর্মির বিপক্ষে আরো দুটি বিদ্রোহী সংগঠনের সদস্যরা সক্রিয় অবস্থায় রয়েছে,হয়তো তারাই আধিপত্যের জন্য আরকান আর্মির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট