1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মেডিটেশনের মৌলিক পদ্ধতি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৭০ পঠিত

চট্টগ্রামে ধ্যানচর্চা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী প্রকাশনা অনুষ্ঠান। “মেডিটেশনের মৌলিক পদ্ধতি” অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন ও এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৪ এপ্রিল ২০২৬, চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে। বিশিষ্ট বৌদ্ধ ব্যক্তিত্ব রাখাল চন্দ্র বড়ুয়া’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ধ্যানচর্চার গুরুত্ব, প্রাসঙ্গিকতা এবং আধুনিক জীবনে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভদন্ত স্মৃতিমিত্র থের। অনুবাদ প্রকাশনা পরিষদ এর সচিব লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ এর সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক বাবু দেবব্রত বড়ুয়া ঝুনু।অনুবাদ প্রকাশনা নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া। বিজ্ঞ আলোচকদের সারগর্ভ আলোচনা’র আলোকে এবং বিশ্ব নন্দিত বৌদ্ধ সাংঘিক ব্যক্তিত্ব ভক্তকুলে নন্দিত অরহৎ অজন ব্রহ্মবংশ যিনি মেডিটেশন এর ওপর প্রতিনিয়ত বক্তব্য, সেমিনার ও ধ্যানের কোর্স সম্পর্কে জেনে উপস্থিত শ্রোতামন্ডলী মুহুমুহু করতালি দিয়ে পুরো অনুষ্টানকে মাতিয়ে রাখেন। বইয়ের প্রকাশক প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান উদয়ন বড়ুয়া অজন ব্রহ্ম-কে খুব কাছে থেকে জানার অভিজ্ঞতা ব্যাখ্যাসহ তাৎপর্যপূর্ণ বক্তব্যে রাখেন। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী পুরবী বড়ুয়া। ভক্তিমূলক গান পরিবেশন করেন লালন শিল্পী দিলীপ বড়ুয়া। অনুবাদ প্রকশনা পরিষদের অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখর বড়ুয়া, রিপায়ন বড়ুয়, অমরেশ বড়ুয়া, টিংকু বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, ডা: কল্লোল বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া, তুষার বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, চিন্ময় বড়ুয়া ও পৃথ্বীরাজ প্রমূখ।
সভাপতি রাখাল চন্দ্র বড়ুয়া বলেন; আজকের এই প্রকাশনা আমাদের প্রাত্যহিক জীবন ধারাকে সুন্দর পথে বদলে দেবে। তিনি বিজ্ঞ আলোচকগনকে ও উপস্থিত শ্রোতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট