1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ

 “মোজাদ্দেদ-ই আলফেসানী (রহঃ)” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৩৫ পঠিত

“মোজাদ্দেদ-ই আলফেসানী (রহঃ)”

– মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

হাজার বছরের সংস্কারক তিনি
মোজাদ্দেদ-ই আলফেসানী
৫৩৬ খানি মাকতুবাতে সাক্ষ্য
অমূল্য তাঁহার বাণী।

মাকতুবাত’ অর্থ-চিঠি
জানিয়া রাখিও ভাই
মোজাদ্দেদ-ই আলফেসানী
লিখিয়া গিয়াছেন তাই।

ইসলামী প্রশ্নের জবাব
লিখেছেন মাকতুবাতে
ইসলামের সকল ভ্রষ্টতা
রুখে দিয়েছেন তাতে।

সম্রাট আকবরের দীনি-ই-ইলাহী
তিনি করিয়াছেন পতন
মুহাম্মদী (সাঃ) ঝান্ডা জিন্দা করিয়াছেন
অমূল্য তাঁহার সাধন।

আল্লা’র জিকির তাঁহার
উত্তম হাতিয়ার
আকবরের দাওয়াখানা
শুকনো ঝড়ে চুরমার।

বালি-ঝড়ে বাঁশ পড়ে
আকবরের মাথায় আঘাত
দিন কয়েক পরেই
তার জীবন হল নিপাত।

সম্রাট জাহাঙ্গীর কর্তৃক ‘কারাবাস’
তাকে করতে পারেনি রোধন
তরীক্বতে দীক্ষিত হয়ে
জাহাঙ্গীর করেছেন রাজ্য শাসন।

নক্সেবন্দীয়া তরীক্বায় মোজাদ্দেদ সাহেব
করেছিলেন বাই’য়াত গ্রহন,
খাজা বাক্বীবিল্লাহ্ তার
প্রাণপ্রিয় মুর্শিদ হন।

হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)
করিয়াছিলেন ভবিষ্যৎ বাণী,
তাঁহার খিরকা লাভ করিলেন
মোজাদ্দেদ-ই আলফেসানী।

মোজাদ্দেদীয়া তরীক্বায় তিনি
করিলেন ইসলাম প্রচার,
উম্মতে মুহাম্মদী (সাঃ) গণের
সেই তরীক্বা অবশ্যই দরকার।

ইমাম মাহদী (আঃ)’ আবির্ভূত হইবেন
হাদীসে মোরা জানি,
মোজাদ্দেদীয়া তরীক্বা গ্রহন করিবেন
আলফেসানীর ভবিষ্যৎ বাণী।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট