1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী

মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় ইউপি সদস্যর জমি গভীর রাতে দখল

  • সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার রেজিষ্ট্রিকৃত জমিতে মধ্যরাতে ঘর তুলে জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ দখলের ঘটনা ঘটে। গভীর রাতে বর্তমান ইউপি সদস্য ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম মৃধার জমি দখল করে নেয় একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মৃধা কামরুজ্জামান জসিম।
জমির দখল ধরে রাখতে রাতারাতি ঘর তুলে সেখানে বসবাস শুরু করেছেন দখলদার জসিম মৃধার লোকজন। রহিম মৃধা জমি দখলের আশংকায় রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দখল ঠেকাতে পারেনি।

ভূক্তভোগী যুবলীগ নেতা ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহিম মৃধা বলেন, ফিরোজা বেগমসহ ৬ জনের নিকট থেকে .১১ শতক জমি গত ৩ মার্চ তিনি কবলা রেজিষ্ট্রি নেন। বিষয়টি জানার পরে রবিবার (২১ এপ্রিল) রাতে ওই জমিতে পাকা দেয়াল নির্মাণ ও ঘর তুলে দখল নেয় জসিম মৃধা।

এ সম্পর্কে জমি দাতাদের একজন রুশিয়া বেগম বলেন, মৃধা কামরুজ্জামান জসিম মাত্র ২০ হাজার টাকা দিয়ে জমি কেনার জন্য (রেজিষ্ট্রিবিহীন) চুক্তি করেছিলো। ওই চুক্তি ভঙ্গ করে সে দীর্ঘ ৮ বছরেরও জমি রেজিষ্ট্রি না নিয়ে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে জমি দখল নেওয়ার চেষ্টা করে। তাই, তাকে না দিয়ে রহিম মৃধাকে জমি দিয়েছি।
এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য মৃধা কামরুজ্জামান জসিম জানান, ওই জমি ২০১৫ সালে ২০ হাজার টাকা দিয়ে বায়না চুক্তি করেছেন তিনি। পরে দাতা পক্ষ তার সাথে প্রতারণা করে রহিম মৃধাকে রেজিষ্ট্রি করে দিয়েছে। তাই তিনি ৩-৪ দিন পূর্বে জমিতে দখল নিয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে ঘর তুলে জমি দখলের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট