1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময় ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু “জিহাদ বা যুদ্ধ” মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় এক অনন্য অবদানকারীর নাম পটিয়ার মীর আবুল হোসেন মাষ্টার -আলমগীর আলম। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

  • সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ পঠিত

 

এম এস শ্রাবন মাহমুদ

​জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত সহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও কম্বল বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান পালিত হয়।​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নং আসনে( বিএনপির) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি তার বক্তব্যে’তে বলেন জাসাস সবসময় দেশের সংস্কৃতি ও জাতীয়তাবাদ রক্ষায় কাজ করে যাচ্ছে।
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।​
উক্ত সভায় রাঙ্গামাটি জেলা জাসাসের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ
সহ -​ অ্যাড.মামুনুর রশিদ (মামুন) সাধারণ সম্পাদক, জেলা বিএনপি,সাইফুল ইসলাম( ভূট্টো) সহ-সভাপতি, জেলা বিএনপি,​সাইফুল ইসলাম (শাকিল) সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি,জাহাঙ্গীর আলম তালুকদার সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল,নুরুল কবির বচ্চন আহ্বায়ক, জেলা যুবদল,
​রবিউল বাবলু, সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল,​অলোক বড়ুয়া (পিন্টু) সভাপতি, জেলা কৃষক দল,
​নানিয়ারচর উপজেলা শাখা,বিশ্ব চাকমা সভাপতি, মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, সুমেন্দু চাকমা সাংগঠনিক সম্পাদক,কাউখালী উপজেলা শাখা,মোঃ কামাল উদ্দিন,সভাপতি মোঃ লতিফ সাধারণ সম্পাদক।
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা রাঙামাটি জেলা জাসাসকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের সকল আন্দোলনে সংস্কৃতিকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট