1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

রাজারহাটে গ্ৰামীন আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেরা চেয়ারম্যান আহসানুল কবির আদিল

  • সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৭৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদে গ্ৰামীন আদালতে ন্যায় বিচার কার্যক্রম পরিচালনা করে সেরা কৃতিত্ব অর্জন করেন তারুণ্যের অহংকার,সৎ, নিষ্ঠাবান সাধারণ মানুষের আস্থাভাজন পরিচ্ছন্ন ব্যাক্তিত্বের অধিকারী জনাব আহসানুল কবির আদিল। সমস্যা যত বড় হোক না কেন তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে সালিশ কার্যক্রম পরিচালনা করেন যার ফলশ্রুতিতে আজকের এই অর্জন। শুধু এখানেই থেমে নেই তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উমরমজিদ ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ভিজিডি, বয়স্ক ভাতা,মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা ভিজিএফ,টি.আর, কাবিখা, কাবিটা,ননওয়েজ, এলজি এসপি সহ বিভিন্ন প্রকল্প সফলতার সাথে শতভাগ বাস্তবায়ন করে আসছেন। এব্যাপারে ৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহসানুল কবির আদিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই কৃতিত্ব আমার নয় আমার ইউনিয়নের সাধারণ জনগণের। আমি যতদিন বেঁচে আছি অতীতের ন্যায় আগামী দিনগুলোতে উমরমজিদ ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের বিপদে আপদে পাশে থাকবো বিশেষ করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নে আমি যেন নিরলস ভাবে কাজ করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট