1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

লাভ ফর অল ” ব্যতিক্রমী এক ভালোবাসা দিবস পালন করেছে জুম বাংলাদেশ

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫১ পঠিত

১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস। বর্তমানের সংজ্ঞায় ভালোবাসা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার বাঁধনেই বদ্ধ। কিন্তু ভালোবাসা যে সার্বজনীন তা আবারও সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার সদস্যরা

এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ এর উদ্যাগে ” লাভ ফর অল ” ব্যতিক্রমী এক ভালোবাসা দিবস পালন করেছে।

সোমবার ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিআরবি জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যাগে ‘ছিন্নমূল ও অসহায় পথ শিশুদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী,দৈনিক আমার সময় ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, তানহা আহসান সাথি, এডভোকেট তানিয়া, জুসনা হক, উম্মে সালমা, সুমন কান্তি দে, মোঃ হেলাল, আব্দুল আউয়াল মুন্না, আয়াজ সানি, মুন্না, এরশাদ হোসেন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, মুশফিক, তাসমিমুল হক, তোয়াফ মাহমুদ, শান্তু মার্মা, সাকিব, ফারজানা রহমান নাহিদ সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন দুস্থ ও অসহায় শিশুদের নিয়ে আজকের প্রোগ্রামটি করেছি। মানুষের মধ্যে ভালোবাসা দিবস নিয়ে একটা নেতিবাচক ধারণা থাকে, সেটা দূর করার জন্যই আমাদের এই উদ্যোগ। ভালোবাসা নির্দিষ্ট কারোর জন্য না, ভালোবাসা একটা পথ শিশুর জন্যও হতে পারে। ভালোবাসা সার্বজনীন, ভালোবাসা সবার জন্য।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট