1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চট্টগ্রামে পথশিশুদের মাঝে দূর্মর বাংলাদেশ’র ঈদ উপহার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩১১ পঠিত

 

একটা দিন হোক তাদের জন্য” এই স্লোগানে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “দূর্মর বাংলাদেশ ” ‘র উদ্যোগে ৫ম বারের মতো নগরীর সুবিধাবঞ্চিত ছিন্নমূল ভাসমান পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ কর্মসূচী পালিত হয়।
গত ১৯ মার্চ ২৬ইং রোজ : বৃহস্পতিবার নগরীর মুক্তি যোদ্ধা, বাংলা বাজার, বায়েজিদ, গ্লোবাল সিটিজেন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “৫ম তম ঈদ উপহার বিতরণ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দূর্মর বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জাকির হোসেন চৌধুরী, হোপ রাইজ স্কুলের প্রতিষ্ঠাতা ফয়সাল মুন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সালাউদ্দিন আলী, হাফেজ মাও : আলমগীর রেজা কাদ্বেরী, কো অর্ডিনেটর ইসমত আরা বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য দূর্মর বাংলাদেশ’র এই মানবিক কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি এসব সামাজিক কার্যক্রমে বিওবানদের এগিয়ে আসার আহ্বান করেন।
সভাপতি তার বক্তব্য বলেন, পবিত্র ঈদুল ফিতরে আমরা চাই একটা বাচ্চা ও ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয় আমরা চাই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী গরিব সবার মাঝে। সবার জন্য ঈদ হোক রঙিন ও আনন্দময়।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আসাদুজ্জামান সাকিব, আব্দুল বারেক,মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান, আরমান হোসেন ও অন্যান্য সুধীজন ব্যক্তিবর্গ।
পরিশেষে দোয়া ও মুনাজাতের পর শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট