1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা

  • সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ পঠিত

 

মুহাম্মদ আকতার উদ্দিন
সাতকানিয়ায় দীর্ঘদিনের দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে “সাতকানিয়া দাফন-কাফন সেবা ফাউন্ডেশন”-এর নাম ঘোষণা সম্পন্ন হয়েছে। জুমাবার সকাল ৭টায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক সভার মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান সাতকানভী, পরিচালক—পুরানগড় দারুল কুরআন হেফজখানা, এতিমখানা ও নুরানী মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম, পেশ ইমাম, মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুরানগড় ও বাজালিয়া ইউনিয়নের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যের সাথে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন লায়ন মুহাম্মদ আমান উল্লাহ আমান, ডাঃ কে এম বদর উদ্দিন, মুহাম্মদ মুরশেদুল আলম, মুহাম্মদ মোক্তার উদ্দিন ও ফরিদ উদ্দিন। তাদের এই সহযোগিতা আয়োজনকে আরও সমৃদ্ধ করে তোলে।
এছাড়াও সভা শেষে সকল সদস্যদের মাঝে লুঙ্গি, মিসওয়াক ও আতর বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দাফন-কাফন সেবা মানুষের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে আল্লাহ তাআলার দরবারে এ মহৎ উদ্যোগের সফলতা কামনা এবং সংশ্লিষ্ট সকলের জন্য উত্তম প্রতিদান প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট