1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ পঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ নাত পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, লেখক ও কলামিস্ট নেছার আহমেদ খান, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাউন্ড টাচ এর কর্ণধার ইলিয়াস ইলু,আলহাজ্ব কবির মোহাম্মদ, সালমা বেগম, রোজী চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, আসাদুর রহমান আসাদ, জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন,সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা.)। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন খাজা নিজাম উদ্দিন আউলিয়া দরবার শরীরের খলিফা মাওলানা শাহ ফাইজুল কবির বদরী। হামদ ও নাত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আসরাফুল ইসলাম ও নাঈম হোসাইন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট