1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধ করতে সিডিএ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ নাগরিক সমাজ’র

  • সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৮৫ পঠিত

সিডিএ ঘোষিত ‘হেরিটেজ জোন’ রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে হাসপাতাল নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

সোমবার (২ আগস্ট) সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এ কথা বলেন।সিআরবিতে অনুমোদনবিহীন হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধ করতে সিডিএ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম। নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. অনুপম সেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে ছিলেন নাগরিক কমিটির সদস্যসচিব প্রবীণ আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্যসচিব আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বপন মজুমদার,  সাংবাদিক শুকলাল দাশ, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না সাংবাদিক কামাল পারভেজ, এডভোকেট রাসেদ চৌধুরী, তানভীর হোসেন সিডিএ’র সকল বোর্ড সদস্য এবং সিডিএর পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার শাহীন উল ইসলাম খানসহ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্, কেবিএম শাজাহান, এমআর আজিম উপস্থিত ছিলেন।

 

এ সময় নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করেন। যেকোনো উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।
লিখিত অভিযোগ গ্রহণ করে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রাম শহরে যেকোনো স্থাপনা নির্মাণে সিডিএর অনুমোদনের প্রয়োজন। কিন্তু রেল কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই সিডিএর কোনো অনুমোদন নেয়নি। পাশাপাশি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট