1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী

সীতাকুণ্ড মডেল থানার অভিযানে২ হাজার পিচ ইয়াবা সহ আটক ১

  • সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫০৫ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা। ৮ জুন সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত আসামী ছৈয়দ উলাহ (৩২) কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া নয়াপাড়া এলাকার আজিজুর রহমানের পুত্র।

সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, ৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন সীতাকুণ্ড পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৭ টার সময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ আসামী ১. ছৈয়দ উল্লাহ (৩২), পিতা- আজিজুর রহমান, মাতা- গোল তাজ বেগম, সাং-খুরুলিয়া, নয়াপাড়া, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর (১০) ক/৪১ মূলে ৮/০৬/২০২১ সীতাকুণ্ড মডেল থানার মামলা নং ১১ দায়েরপূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, মাদক নির্মূলে আমরা সীতাকুণ্ড মডেল থানা সবসময় তৎপর রয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট