1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

সোমবার থেকে বাস ভাড়া বাড়িয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭২৬ পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ

বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মহানগরে বাস ভাড়া ২৬.৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে সিএনজি চালিত বাসে ভাড়া বাড়বে না।
দূরপাল্লার বাস ভাড়া ১.৪২ টাকা থেকে বাড়িয়ে ১.৮০ টাকা করা হয়েছে। এখানে ভাড়া বেড়েছে ২৭ শতাংশ।

মহানগরে বড় বাসে ৮ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। বাসের এই নতুন ভাড়া আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার (৭ নভেম্বর) বাস ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি কমিটি এই নতুন ভাড়া নির্ধারণ করে।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে।
সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ছে না।

গত বুধবার রাতে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সকালেই পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ধর্মঘটে যাওয়ার ডাক দেয়। জেলায় জেলায় বাস না চালানোর ঘোষণাও দেয়া হয়।

কেন্দ্রীয়ভাবে বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বিআরটিএর কাছে ভাড়া যৌক্তিক হারে বাড়াতে আবেদন করে। সে আবেদনে লেখা ছিল, জেলায় জেলায় বাসমালিকরা বলছেন, বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করলে তাদের লোকসান হবে। তাই তারা বাস চালাবেন না।
বাস ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার ধর্মঘটের ডাক দেন লঞ্চ মালিকেরাও। এতে দেশজুড়ে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকার দ্রুত এই পদক্ষেপ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট