1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি  চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। আব্দুল মাবুদ সওঃ রোড দোকান মালিক সমবায় সমিতি লিঃ কার্যকরী পরিষদের সাধারণ সভা সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

  • সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪৫ পঠিত

মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়ায় প্রখ্যাত সুফি সাধক হযরত মাছুম আউলিয়া (রহ.) এর ৬৪তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণকারী ভক্ত ও স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ মার্চ ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত মাছুম আউলিয়া (রঃ) মাদরাসা প্রাঙ্গণ এ এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। সাধারণ রোগের পাশাপাশি মৌসুমি রোগ ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবে সেবা পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটির দক্ষ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করবেন।
ওরশ পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই উদ্যোগকে এলাকাবাসী একটি মানবিক ও কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম যুক্ত হওয়ায় আয়োজনে ভিন্নমাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওরশ মোবারক উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ ও স্থানীয় জনসাধারণকে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট