1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

হালিশহরে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, ছাত্রদলকে এগিয়ে আসার আহ্বা: ইসরাফিল খসরু

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৭ পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আগামী দিনের সংগ্রাম ও আন্দোলনে এবং দেশ গঠনে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবূদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ ও ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের সংগঠক সাদাফ কবির রুপি।

এছাড়া উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হুসেনী মোবারক রিয়াদ, সদস্য সচিব এ জে এম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দক্ষিণ হালিশহর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার শত শত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট