1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

১২ কেজি সিলিন্ডারে সাশ্রয় সামান্য দামে কাটছাঁটের নামে ধোঁকাবাজি?

  • সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ পঠিত

আ‌মিনুল হক রিপনঃ

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট