1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

১৯১ ভরি স্বর্ণসহ র‌্যাবের ফাঁদে চোরাকারবারি

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৪ পঠিত

ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ

কক্সবাজার উখিয়ায় ১৯১ ভরি ৬ আনা স্বর্ণসহ চোরাকারবারি করম আলী প্রকাশ করিমকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পালংখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক করম আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব।
র‍্যাব-১৫ এর কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বর্ণের চালান ঢুকছে এ খবরে পালংখালীতে তল্লাশি বাড়ায় র‌্যাব। এ সময় ঘটনাস্থলে আসা এক ব্যক্তি চেকপোস্টের সামনে থেকে পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলে। তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ মোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪শ’ ৫৯ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বার ও অলঙ্কারের বৈধ কাগজপত্র দেখাতে সে ব্যর্থ হয়। আটক ব্যক্তি জানায়, সে স্বর্ণের চালানটি নিয়ে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। স্বর্ণ চোরাচালানের সাথে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় একটি চক্রও জড়িত বলে জানায় সে। তার কাছ থেকে মিয়ানমারের মোবাইল অপারেটর কোম্পানির ২টি এবং বাংলাদেশি ২টি সিম কার্ড জব্দ করা হয়।

আটক করম আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট