1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

২০২৬ এর ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না : জিল্লুর রহমান

  • সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ পঠিত

 

এম,আনিসুর রহমান

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। আসলে নির্বাচনই দেখি না।’ উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।
কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের ওপরে, সামরিক বাহিনীর ওপরে, পুলিশের ওপরে। ওই সময় আমি, নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না। কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনেও আমরা কথা বলব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।
তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।’
জিল্লুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে, থাকবে না—সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা।
শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট