1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। সীতাকুণ্ডে গৃহবধূর মরদেহ উদ্ধার রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি

  • সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঐতিহাসিক ৭ই নভেম্বর  ‘জাতীয়  বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি জিসি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  বিএনপির সমাবেশস্থল  বিপ্লব উদ্যানে গিয়ে  সমাপ্ত হয়। পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি লায়ন জিএম সাইদুর রহমান মিন্টুর ও সাধারণ সম্পাদক  রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদের নেতৃত্বে র‍্যালিটিতে মহানগর জাসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলন মহানগর জাসাসের আহ্বায়ক  লায়ন এমএ মুছা বাবলু,  সালাহউদ্দিন,  পাঁচলাইশ থানা জাসাসের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক মোঃ নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সহ-সাধারন সম্পাদক বাহার উদ্দীন, দিদার, প্রচার সম্পাদক মোঃ সুমন, জাকির, পাহাড়তলী থানার সভাপতি ও সাধারণ সম্পাদক  রাসেল মোস্তাফিজ  এবং  ডবলমুরিং থানার সাধারণ সম্পাদকসহ আরও অংশগ্রহণ করেন পাঁচলাইশ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেশপ্রেমিক সেনা ও জনতা একসাথে হয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত করেন।র‍্যালি শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট