1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

“তাপদাহের জ্বালা” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ পঠিত

“তাপদাহের জ্বালা”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

গরমের চেয়ে বৃষ্টি ভাল
আবার বৃষ্টির চেয়ে শীত
সব ঋতুতে লাগে ভাল
গ্রীষ্মেই বিপরীত।

ঘামে ঝরা শরীরখানি
শান্তি নাই ঘরে বাস
অসহ্য গরমে থাকা যায় না
কেমন সর্বনাশ!

কাজে গেলে তাপদাহে
শরীর পুড়ে কারও রোদে
মিটাতে হবে পরিবারের
দৈনিক পেটের ক্ষিদে।

বাতাস বন্ধ কপাল মন্দ
নড়েনা গাছের পাতা
পিঠ পুড়ে যায় রোদের তাপে
হাতে থাকলেও ছাতা।

পরিস্থিতি এমন বাজে
মন বসে না কাজে
হতাশা দেখি রাস্তা-ঘাটে
সকল লোকের মাঝে।

প্রকৃতির এমন নিষ্ঠুর নীতি
মানব জীবনের সাথে
নিস্তার নেই নিয়তির খেলা
দিনে কিংবা রাতে।

প্রকৃতির সঙ্গে মানবজাতি
করেছে দুর্নীতি
সৃষ্ট কাজের ফল ভোগে আজ
এমনই দুর্গতি।

বৃষ্টি পাওয়ার আশায় মানুষ
নামাজ দোয়া পড়ে
তওবা করে প্রভূর তরে
শান্তি আসে যেন নীড়ে।

মাফ কর ওহে সৃষ্টিকর্তা
মুনাজাত সবার
দুঃখ কষ্ট দূর কর প্রভূ
সকল গুনাহ্গার।

হয়ত মানুষের পাপের ফসল
হয়েছে অনেক ভারী
মাফ কর মোদের ওহে প্রভূ
শোন আহাজারি।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট