1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

জামেয়া মহিলা কামিল মাদরাসার “মারজুকা রিফাত ” গোল্ডেন A+ পেয়েছে”

  • সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫১১ পঠিত

মারজুকা রিফাত দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা থেকে সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।

জ্ঞাতব্য যে, সে ২০১৮ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতে ভালো ফলাফল অর্জন করেছে। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, সে চট্টগ্রাম নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গোল মোহাম্মদ তালুকদার বাড়ির নিবাসী ব্যবসায়ী মুহাম্মদ মঈন উদ্দিন ও হাসিনা আক্তারের বড় কন্যা । ৪ (চার ) ভাই-বোনের মধ্যে সে সবার বড় ।
তাঁর স্বপ্ন সে মাদরাসা শিক্ষায় উচ্চতর পড়াশোনা শেষ করে একজন আদর্শবান শিক্ষক হবে।
এবং যোগ্য আলেমা হয়ে দ্বীন, মাযহাব- মিল্লাত, সুন্নিয়ত, দেশ-জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং নারী শিক্ষায় অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
উল্লেখ্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা হতে দাখিল পরীক্ষা ২০২৪ সালে মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ৪৪ জন, ‘এ’ ৫০ জন, ‘ ৩ জন এ মাইনেস অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট