1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

পটিয়ায় ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশন’র সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪২৪ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
“কুরআন পড়ি কুরআন শিখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো
পটিয়ায় ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৫ জুলাই (শুক্রবার) বিকেল ৩টার সময় পটিয়া গিরি চৌধুরীর বাজার নতুন বাস স্টেশন সংলগ্ন,ছালেহা তাহফীজুল কুরআন মহিলা মাদ্রাসার হলরুমে ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ ব্যবস্থাপনায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক ও শায়ের মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল ম্যানেজার হাফেজ মাহমুদ উল্লাহ্।
ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত ও মুহাম্মাদ ফরহাদ যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আবছার, বিশেষ অতিথি ছিলেন মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, বিশেষ অতিথি ছিলেন হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যথাক্রমে, গাজী মুহাম্মদ ছাদেক,ডা: ইমাম উদ্দিন আশফাক, মাওলানা সাইফুদ্দিন দৌলতপুরী, মাওলানা রায়হান, হাফেজ আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, সাংবাদিক শাহজাহান চৌধুরী হাফেজ ইব্রাহিম, মোরশেদুল আলম, আনিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন কুরআনের কারণে দুনিয়া আখেরাতে সম্মান মানবতার মুক্তির দিশা মহাগ্রন্থ আল-কুরআন। এটি মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এটি আল্লাহর রহমত, এটি হিদায়াত, এটি নুর, এটি শিফা বা আরোগ্য, এটি বিশ্বভুমন্ডলের মহান অধিপতির পবিত্র কালাম। যে ব্যক্তি একনিষ্ঠভাবে তার জীবনকে কুআনচর্চায় উৎসর্গ করে, মহান আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে একজন গুনীব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট