1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মা সম্মেলনে বক্তারা: শিশুদের স্মার্ট ফোন ব্যবহার আমাদেরকে মেধা শূন্য জাতিতে পরিণত করবে

  • সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৮৯ পঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শিশুদের স্মার্ট ফোন ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম ‘মা সম্মেলন’ ১৩ জুলাই শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) সিআইপি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি ও মোঃ ইমতিয়াজ আহমদ’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম’র সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চবি ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ—সভাপতি লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, আজিমুল ইসলাম চৌধুরী রিপন। বক্তারা বলেন শিশুরা যেভাবে স্মার্ট ফোন ব্যবহারে ঝঁুকে পড়ছে সেটি আগামীতে আমাদের নতুন প্রজন্মকে মেধা শূন্য জাতি হিসেবে তৈরি করবে। ক্ষতি হবে মেধা শক্তি, নষ্ট হবে চোখ, শ্রবন শক্তি হারাবে প্রজন্মের শিশুরা এটি আমাদের জন্য অশনি সংকেত। তাই অভিভাবকদের সচেতন হতে হবে সবার আগে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম, আজিজুর রহমান, লায়ন শেখ সামিদুল হক, আনোয়ারুল আজিম চৌধুরী, মো: মোরশেদদ আলম, জাকিয়া জিহান নিপু, আসিবুর রহমান, সালমা বেগম, এড. বিবি আয়েশা, প্রমা তাহের, সাবরিনা সাবা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর’র সাধারণ সম্পাদক আবু নাসের রনি, ওসমান সরোয়ার, ওব্যাট হেল্পার্স’র সোহেল আকতার খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট