1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা

  • সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩০২ পঠিত
বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা ও জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক ড. খ ম কবিরুল ইসলাম চাকরিতে যোগদান করেন ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩১ বছর চাকরি করলেও উপসচিব পদে পদোন্নতি পাননি।

একইভাবে কামাল উদ্দিন, নজরুল ইসলাম, ইমাম উদ্দিন কবীর, মোহাম্মদ হোসেন ভূঁইয়াও ৩১ বছর যাবৎ পদোন্নতি পাননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তারা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বিসিএস ১৩তম ব্যাচের ৭ জন ৩০ বছর পর এবং ১৫তম ব্যাচের ৯ জন কর্মকর্তা ২৯ বছর পর গতকাল পদোন্নতি পেয়েছেন। 

প্রশাসন ক্যাডারের ১১তম, ১৩তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তারা বর্তমানে সচিব পদে দায়িত্ব পালন করছেন। অথচ এসব কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে উপসচিবও হতে পারেননি। এভাবে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত বিসিএস ১১ থেকে ২৯ ব্যাচের ১১৭ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

এরা প্রত্যেকে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব ছিলেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ভূতাপেক্ষিকভাবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্ন রূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র দাখিল করতে পারবেন। এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট